Tuesday, January 3, 2017

ফেসবুকের বিরুদ্ধে জরিমানার হুমকি জার্মানির!


ফেসবুকের বিরুদ্ধে জরিমানার হুমকি দিয়ে জার্মানির পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুক এবং অন্যান্য সোশাল মিডিয়া প্রতিটিই ভুল খবর প্রকাশ করার জন্য ৫ লাখ ইউরো করে জরিমানার শিকার হতে পারে। আর এর জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের প্রস্তাবও করেছে জার্মানি।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় মিথ্যা খবর প্রচার করে বিপাকে পড়েছে ফেসবুক। যদিও এ সমস্যা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে সবাই আশ্বস্ত করেছিলেন ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ। তবে জাকারবার্গের কথায় জার্মানি আশ্বস্ত হতে পারেনি।
দেশটির ডের স্পাইজেল পত্রিকায় এক সাক্ষাৎকারে সোশাল ডেমোক্রেটিক পার্টির পার্লামেন্টারি চেয়ারম্যান থমাস অপারমান এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ফেসবুক ভুয়া খবর প্রচারের বিষয়টি নিয়ন্ত্রণে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগটি নিচ্ছে না। জার্মানিতে ফেসবুকের ভুয়া খবর প্রচারের বিষয়টি নজরদারি করতে একটি আইন সংস্থা বসানো হবে। এরা ২৪ ঘণ্টা এসব খবরে নজর রাখবে। অভিযোগ ওঠে এমন খবর ২৪ ঘণ্টার মধ্যে না সরালে ফেসবুককে ৫ লাখ ইউরো জরিমানা করা হবে। ফেসবুকে মূলত ব্যবহারকারীদের পোস্ট আসে। কাজেই যে মিথ্যা খবর প্রচার করবে, জরিমানা তার ওপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক- এমন যুক্তি উঠতেই পারে। এ ছাড়া জার্মানির কেউ যদি এমন ভুয়া খবর প্রচার করেন, তবে তার শাস্তিতে দেশটি কোনো ব্যবস্থা নেবে কিনা তাও দেখার বিষয়।
তবে ফেসবুকের জন্য জরিমানার বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা তেমন কিছু বলেননি। অবশ্য ১.৭৫ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ভুয়া খবর প্রচার হয়ে যাওয়া ঠেকানোটা কঠিন হয়ে পড়বে। ফেসবুক আমেরিকান কম্পানি। এদের কাছ থেকে জার্মানি কি প্রক্রিয়ায় জরিমানা তুলবে তা এখনো বোঝা যাচ্ছে না। হতে পারে দেশটিতে ফেসবুক বন্ধ হয়ে যেতে পারে। জার্মানিতে ৩৬.৮ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছে। যদি মিথ্যা খবরের কারণে জার্মানি ফেসবুক বন্ধ করে দেয়, তো ব্যবহারকারীদের বড় একটি অংশ হারাবেন জাকারবার্গ।
বিডি প্রতিদিন/এ মজুমদা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে 'নিবিরু' গ্রহ


২০১৭ সালের অক্টোবর মাসেই পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করছেন কনস্পিরেসি থিয়োরিস্টরা। তাদের মতে, এ বছর অক্টোবরে নিবিরু নামে একটি রহস্যময় গ্রহই ধ্বংস করবে পৃথিবীকে।
'Planet X – The 2017 Arrival' বইটির লেখক ডেভিড মিড দাবি করেছেন, 'পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে এগিয়ে আসছে একটি গ্রহ। নিবিরু নামে একটি বৃহত্‍ গ্রহ। গ্রহটিকেই তিনি Planet X হিসেবে আখ্যা দিয়েছেন। ' মিডের বিশ্বাস, এ বছর অক্টোবরেই নিবিরু আছড়ে পড়বে পৃথিবীতে।
সৌরজগতে Planet X নামক গ্রহটি নিয়ে আগেও চর্চা হয়েছে। তবে এই গ্রহটির অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা দ্বিধাবিভক্ত। তবে কন্সস্পিরেসি থিয়োরিস্টরা বিশ্বাস করেন, কয়েক হাজার বছর আগে নিবিরু গ্রহের তীব্র মাধ্যাকর্ষণ শক্তির জেরে ক্ষতিগ্রস্থ হয় সৌরজগতের বেশি কিছু গ্রহ।  

মোবাইলে ভুল করে ডিলিট হওয়া ছবি উদ্ধারের উপায়




ফোন ব্যবহারের সময় অসাবধানতাবশত ছবি ডিলিট হওয়ার ঘটনা নতুন নয় প্রয়োজনীয় ডেটাও ডিলিট হয়ে যায় অনেক সময় ফোন খারাপ হতে পারে, ভাইরাসের জন্য ডিলিট হতে পারে সেসব ক্ষেত্রে কিভাবে উদ্ধার করবেন সেই ডেটা?
জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য
. প্রথমত, ফোন যখন সেট-আপ করবেন, তখন প্রথমেই ডিফল্ট মেমরি হিসাবে মেমরি কার্ড সিলেক্ট করে রাখুন। তাতে ছবি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল বিগড়ে যাওয়াতেই ফোন মেমরিতে থাকা ছবি এবং ডেটা ডিলিট হয়ে যায়
. দ্বিতীয়ত, কোন ক্লাউড ড্রাইভে ব্যাকআপ রাখতে পারেন। তাতে ফোন বা মেমরি কার্ড খারাপ হলেও আপনার ডেটা এবং ছবি একেবারে ঠিকঠাক থাকবে
. রাখতে পারেন কিছু সফটওয়্যারও। পিকচার রিকভারি সফটওয়্যার লিখে গুগলে গিয়ে সার্চ করতে পারেন। তাতে অনেক অপশন রয়েছে। চাইলে সরাসরি Asoftech Photo Recovery সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ইনস্টল হলে সফটওয়্যার কম্পিউটারে রান করুন। এবার যে ফোন বা ক্যামেরার মেমরি কার্ড থেকে ছবি এবং ডেটা ডিলিট হয়েছে তা কার্ড রিডারের সাহায্যে কম্পিউটারে যুক্ত করুন। কানেক্ট হওয়ার পর সফটওয়্যারে যে নতুন ড্রাইভ দেখাবে তা সিলেক্ট করুন। সফটওয়্যারে থাকাস্ক্যান অ্যাকশনঅপশনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে ডিলিট হওয়া ছবি আপনাকে দেখিয়ে দেবে। সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৬/মাহবুব

সৌম্যকে ঘিরেই যত প্রশ্ন


কোনোভাবেই ব্যর্থতার খোলশ ছেড়ে বেরুতে পারছেন না ড্যাসিং ক্রিকেটার সৌম্য সরকার রান যেন সৌম্যর কাছে এখন অচ্ছুৎ! চেষ্টা করছেন, কিন্তু ধরতে পারছেন না ২০১৬ সালের পর নতুন বছরের প্রথম দিনটাতেও ব্যর্থ বাঁ হাতি ব্যাটসম্যান অথচ ২০১৫ সালটা ছিল স্বপ্নের চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, মরনে মরকেলদের বিপক্ষে ১০৭ বলে ৯০ রানের যে ইনিংসটি খেলেছিলেন সৌম্য, সেটাকে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ইনিংস বলা হয় এর আগে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১২৭ রানের ম্যাচজয়ী ইনিংস সেই সৌম্য এখন যেন নিজের ছায়ার সঙ্গে লড়াই করছেন ব্যাট করতে নেমে ক্রিজে বল খুঁজে বেড়াচ্ছেন! একটা মাত্র স্কয়ার কাট দেখেই সৌম্যকে দলভুক্ত করেছিলেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে কোচ যে ভুল করেননি, তার প্রমাণ রাখেন বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান, ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজে স্বপ্নের ২০১৫ সাল পার করার পর ২০১৬ সাল দুঃস্বপ্ন হয়েই থাকল তার চেষ্টা করে, সুযোগ পেয়েও রানের দেখা পাননি টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে ধর্মশালায় নেদারল্যান্ডসের বিপক্ষে ১৫, আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ এবং ওমানের সঙ্গে ১২ রান করেন এর আগে অবশ্য পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ক্যারিয়ার সেরা ৪৮ রান করেছিলেন টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ভারতে বিপক্ষে ব্যাঙ্গালুরুতে ২১, অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাঙ্গালুরুতে , পাকিস্তানের বিপক্ষে কলকাতায় এবং নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতায় রান করেন ২০ ম্যাচ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ওপেনার হিসেবে খেলা সৌম্য অফ ফর্মের জন্য খেলেছেন শেষ তিন ম্যাচ খেলেছেন নম্বরে কাল নেপিয়ারের ম্যাকলিন পার্কে খেলেন নম্বরে রান করেছেন শূন্য ফারগুসনের সুইং ঠিকমতো বুঝতে না পেরে সহজ ক্যাচ দেন সৌম্য অথচ তাকে একাদশে নেওয়ার নানান যুক্তি দিয়েছেন কোচ,‘ বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ওয়ানডে টি-২০তে একশর উপরেভুল বলেননি কোচ ওয়ানডেতে স্ট্রাইক রেট ৯৯ এবং টি-২০তে ১১১.৫৬ কিন্তু তাতে কি তিনি তো পুরো নিউজিল্যান্ডে বোঝা হয়েই থাকলেন শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও ছিলেন ব্যর্থ এক ওভার বোলিং করে রান দিয়েছে এক ছক্কা এক চারে ১৭! সিরিজের এখনো বাকি দুই টি২০ তিনি খেলবেন কি না, একমাত্র কোচ হাতুরাসিংহেই জানেন এবং বলতে পারবেন তবে রানে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তিন ওয়ানডের ব্যর্থতা ঘুচিয়ে গতকাল ৫৮ বলে চার